ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

জামায়াতের শীর্ষ ৩ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাশকতার মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষ তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাদের পরোয়ানা জারি করেন।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

তারা হলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন।

পুলিশের এসআই শাহ আলম বলেন, গত ২৭ জুলাই তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে মামলায় আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন। পরবর্তীতে কোনো পদক্ষেপ না থাকায় আদালত তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় মতিঝিল থানা এলাকায় জামায়াতের ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী জড়ো হয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশ সদস্য গুরুতর জখম হন। সরকারি কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশ্যে আঘাতসহ বিভিন্ন অভিযোগে উপপরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জামায়াতের শীর্ষ ৩ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩