ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

বাঙালী কণ্ঠ নিউজঃ  আগামী ১৯ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। আজ মঙ্গলবার চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময় সূচি ঘোষণা করা হয়েছে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সচিবালয়ে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে এই পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এফ.এম. মনজুর কাদির বলেন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। অন্যান্য বারের মতো এবারও প্রতিটি ১০০ মার্কের পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সময় পাবে আড়াই ঘণ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার প্রায় সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে। সব ঠিক থাকলে ডিসেম্বরের শেষ সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার সময় সূচি
প্রাথমিক সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে। আর ইবতেদায়ী সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

আপডেট টাইম : ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭