ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ডেঙ্গুতে মেডিকেলছাত্রীর মৃত্যু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রী দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীপান্বিতা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায় বলে জানা গেছে।

আজ মঙ্গলবার এক শোক বার্তায় স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল হুদা লেলিন বলেন, এতদ্বারা জানানো যাচ্ছে যে, এমবিবিএস ৫১তম ব্যাচের মেধাবী ছাত্রী দীপান্বিতা বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেছেন। তার অকালমৃত্যুতে অত্র প্রতিষ্ঠানের সব শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, তার (দীপান্বিতা) আত্মার শান্তি কামনায় আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক শোক সভার আয়োজন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

ডেঙ্গুতে মেডিকেলছাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩