ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ আজ

একাদশ শ্রেণির ভর্তিতে তৃতীয় বা শেষ ধাপের ফল প্রকাশ করা হবে আজ শনিবার রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা এ ফল দেখতে পাবেন।

গত বুধবার সকাল ৮টা থেকে এ ধাপে আবেদন শুরু হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এ ধাপে আবেদনের সুযোগ পান শিক্ষার্থীরা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে, তৃতীয় ধাপে আবেদন-নিশ্চায়ন প্রক্রিয়া শেষে আরেক ধাপে আবেদন নেওয়া হবে কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা যে শিডিউল ঘোষণা দিয়েছিলাম, তাতে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করার কথা। এখন পর্যন্ত যত সংখ্যক আবেদন পেয়েছি, তা অন্য বারের তুলনায় খারাপ নয়। এ জন্য আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলাপ-আলোচনাও হয়নি।

এবার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ আজ

আপডেট টাইম : ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩