ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পুলিশ পরিদর্শকের যাবজ্জীবন

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলায় মিজানুর রহমানের নামের পুলিশ পরিদর্শকের (বরখাস্ত) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত আসামি মিজানুর রহমানকে কলেজছাত্রীকে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ধর্ষণচেষ্টা দায়ে ১০ বছরের কারাদণ্ড দেন, আর ১০ লাখ টাকা জরিমানা করেন। এ জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১২ জুলাই নগরের একটি বেসরকারি কলেজের ছাত্রী ও তার এক ছেলেবন্ধু ফয়’স লেকে বেড়াতে যান। এ সময় পুলিশ পরিদর্শক মিজানুর তাদের জোর করে গাড়িতে তুলে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি হোটেলে নিয়ে যান।

পরে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজানুরের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির বাবা। মামলার পর মিজানুরকে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার সময় একটি মামলায় সাক্ষ্য দিতে পাঁচ দিনের ছুটিতে চট্টগ্রামে গিয়েছিলেন মিজানুর। সে সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মিজানুর এর আগে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পুলিশ পরিদর্শকের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩