বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে নতুন একজন আইকন ক্রিকেটারের নাম যুক্ত হচ্ছে। আর সেটি আর কেউ নন, বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। বিপিএলের গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে। কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, এই আসরে দল বাড়ছে, তাই আইকন খেলোয়াড়ও বাড়বে। জাতীয় দলের হয়ে যারা খ্যাতি ও যশ কুড়িয়েছেন, তাদেরকেই আইকন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর সেই বিবেচনায় মুস্তাফিজই হবেন নতুন আইকন খেলোয়াড়। এর আগে ২০১৫ সালের আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। গত আসরে তাকে দলে ধরে রাখলেও ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তবে এবার নতুন আইকন খেলোয়াড় হিসেবে নাম অন্তর্ভূক্তি হওয়ায় দল পরিবর্তন করতে হবে এই কাটার মাস্টারকে। তবে কোন দলে যাচ্ছেন তিনি, সেটা এখনও জানা যায়নি।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
বিপিএলের আইকন: নতুন মুখ মুস্তাফিজ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
- 379
Tag :
জনপ্রিয় সংবাদ


























