ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

নির্বাচনের পর শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষক নিবন্ধনের আবেদন নেওয়ার কার্যক্রম চলছে। এটি শেষ হলে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু হবে। প্রিলিমিনারি পরীক্ষা কবে নেওয়া হবে তা জানিয়েছে এনটিআরসিএ।

এনটিআরসিএ কর্তৃপক্ষ বলছে, প্রিলিমিনারি পরীক্ষা আগামী নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান বলেন, একটি পরীক্ষা নিতে হলে নানা পর্যায়ের কর্মকর্তারা এতে যুক্ত থাকেন। যেহেতু সামনে জাতীয় নির্বাচন, তাই সব কর্মকর্তাকে চাইলেও পাওয়া যাবে না। তারা নির্বাচনি কাজে ব্যস্ত থাকবেন। তাই আমরা নির্বাচনের পর সুবিধাজনক একটি সময়ে প্রিলিমিনারি পরীক্ষা নেব।

এনটিআরসিএ জানায়, ১৮তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইটে দেওয়া ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে। ৯ নভেম্বর সকাল ৯টা থেকে প্রার্থীরা আবেদন করা শুরু করেছেন। আবেদন শেষ হবে ৩০ নভেম্বর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রার্থী অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করতে পারবেন না।

আবেদনকারী যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

নির্বাচনের পর শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

আপডেট টাইম : ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩