ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

কারাগারে খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব

নাশকতার মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা শোনানো হয়। এসময় বিএনপি নেতা হাবিবের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম, তৌহিদুল ইসলাম, তুহিন, মনিরুল হক মনির, মোহাম্মদ দিদারুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, জিয়াউল ইসলাম জুয়েল, মো. আরিফ, মোহাম্মদ নিশান মিয়া, মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন, মোজাম্মেল হক।

রায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছর ও অগ্নিসংযোগ করে ক্ষতিসাধনের অভিযোগে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন মোহাম্মদ কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মোহাম্মদ মামুন ও আমিনুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

কারাগারে খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩