ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ১৬ বছরের ক্ষোভ ঝাড়লেন প্রভা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে ১০ জেলা

৩১৪০ ক্যাডার নিয়োগে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগের লক্ষ্যে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে প্রাথমিকভাবে নির্ধারিত পদের সংখ্যা পরে আরও বাড়তে পারে বলেও জানিয়েছে পিএসসি। এতে বলা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল

৩১৪০ ক্যাডার নিয়োগে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩