ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

বিএনপি নেতা টুকুসহ ২০ নেতাকর্মীর কারাদণ্ড

রাজধানীর শাহজাহানপুর থানার একটি নাশকতার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ২০ জনকে তিনবছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন ভাসানী চাকলাদার, মহসীন, হানিফ হোসেন বাবু, বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম মজনু, মো. তারিকুল ইসলাম জিকির, বাতেন, কাজী মো. জামাল, ইমরান খান ইমন, সোহাগ ভূঁইয়া, আ. সালাম খান, আরিফুর রহমান সুজন, শেখ শহিদুল্লাহ টিপু, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সেলিম, আহমেদ ও হুমায়ূন কবির নাহিদ।

এ দিকে, রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪৪ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

জানা গেছে, রাজধানীর শাহজাহানপুর এলাকায় ২০১৭ সালের অক্টোবর মাসে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি পুলিশ তদন্ত করে ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

বিএনপি নেতা টুকুসহ ২০ নেতাকর্মীর কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩