ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

আদম তমিজি হক গ্রেপ্তার

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ তমিজি হককে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে জানান, গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগে মামলা রয়েছে। এসব অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টু রোডে আনা হয়েছে।

এর আগে, গত ১৬ নভেম্বর তার রাজধানীর গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।

গত সেপ্টেম্বরে নিজের পাসপোর্ট পুড়িয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম। ওই ঘটনার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তামিজী হককে অব্যাহতি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আদম তমিজি হক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩