ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

এ বছর নদীতে ইলিশের সংখ্যা বেড়েছে

বাঙালী কণ্ঠ নিউজঃ  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকারের কঠোর অবস্থানের কারণে নদীতে মা ইলিশ ধরা বন্ধ হওয়ায় এ বছর নদীতে ইলিশের সংখ্যাও বেড়েছে। শুক্রবার নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো দখলে আছে সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। এসব জলাশয়ে মাছ চাষ করা হবে এবং বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায় সে ব্যবস্থাও করা হবে। সরকারের পক্ষ থেকে মাছ চাষে আগ্রহীদের সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এখানে কোন উন্নয়ন হয়নি। অনেকে বসন্তের কোকিল হয়ে তারা এসে আপনাদের বলবে, আমি এখানকার সন্তান আমাকে ভোট দিন। উন্নয়ন না করে কিভাবে তারা ভোট চায়? তাদের দিকে লক্ষ্য রাখবেন। যারা দেশের উন্নয়ন করে তাদের ভোট দিয়ে জয়ী করবেন।’
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

এ বছর নদীতে ইলিশের সংখ্যা বেড়েছে

আপডেট টাইম : ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭