বাঙালী কণ্ঠ নিউজঃ ছোট পর্দায় আরিফিন শুভর শুরুটাই হয়েছিল তিশার বিপরীতে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ওয়েটিং রুম’ টেলিছবিতে অভিনয় করেছিলেন তারা দুজন। এরপর অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে বড় পর্দায় একসঙ্গে কাজ করেন। ছবিটি গত বছরের ৬ই মে মুক্তি পায়। গতকাল আরিফিন শুভ মানবজমিনকে বলেন, আগস্টে নতুন একটি ছবিতে আমি ও তিশা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। ছবির নাম ‘ভাইজান’। আবার একসঙ্গে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমরা। ভেবেই বেশ ভালো লাগছে। এ ছবিতে আমার ও তিশার সম্পর্কটা ভিন্নভাবে দেখা যাবে। গল্পটা এখনই বলতে চাই না। আশা করি, ভালো একটি কাজ হবে। ছবিটি নিয়ে তিশা জানান, এ ছবিটি নিয়ে কথা চলছে। এটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। ঢাকা, নারায়ণগঞ্জের ফতুল্লায়সহ বেশকিছু জায়গায় কাজ হবে। আরিফিন শুভর সঙ্গে আবার কাজ করতে যাচ্ছি। আশা করছি, ভালো একটি কাজ হবে। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, নানা শাহ, শিবাসানুসহ অনেকে।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























