ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের: ইসি রাশেদা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ ডিসেম্বর) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, নির্বাচনকে স্বচ্ছ, পরিচ্ছন্ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তবে তা ইসির একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য সরকারের সব বিভাগকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবার সহযোগিতায় একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তা দেশ-বিদেশে প্রশংসিত হবে।

তিনি আরও বলেন, ‌‘ভোটকেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। এটি কমিশনের কাজ নয়। কমিশনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্র নিশ্চিত করবে।’

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাসহ অন্যান্য অতিথিরা।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন পরিচালনার অংশ না হয়েও আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে আপনাদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলামসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের: ইসি রাশেদা

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩