ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মাদক পাচারকারীদের গুলির নির্দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

বাঙালী কণ্ঠ নিউজঃ  ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উয়িদোদো ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাদকের বিস্তার রোধে আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের মাদক পারাচকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন।শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার একটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে  এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, “দৃঢ় হোন, বিশেষভাবে বিদেশি মাদক পাচারকারীদের বিষয়ে যারা এদেশে প্রবেশ করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছে। তাদের গুলি করুন, কারণ আমরা এখন বস্তুত মাদক সংক্রান্ত জরুরি অবস্থার মধ্যে আছি।”

উয়িদোদোর এ বক্তব্যকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের নির্দেশের সঙ্গে তুলনা করা হচ্ছে। এক বছর ধরে কঠোর মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন দুতার্তে। এই অভিযানে ফিলিপিন্সের বহু কথিত মাদক ব্যবসায়ী নিহত হন।

ফিলিপিন্সের নিষ্ঠুর এই অভিযান বিশ্ব সম্প্রদায়ের অনেকের নিন্দার বিষয় হয়ে দাঁড়ায় যাদের মধ্যে জাতিসংঘ অন্যতম।

মাদক সংক্রান্ত বিষয়ে ইন্দোনেশিয়া আইনকানুন অত্যন্ত কঠোর। আদালত যেসব মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের দণ্ড কার্যকর করার নির্দেশ দিয়ে এর আগে সমালোচিত হয়েছিলেন উয়িদোদো।

মৃত্যুদণ্ড রহিত করার জন্য অধিকার আন্দোলনকারীরা ও বিশ্বের বেশ কয়েকটি সরকার ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

উয়িদোদোর পক্ষ থেকে গুলি করার নির্দেশ আসার এক সপ্তাহ আগে রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে তাইওয়ানি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে ইন্দোনেশীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, একটি গোষ্ঠী ইন্দোনেশিয়ায় এক টন ক্রিস্টাল মেথামফেটামিন পাচারের চেষ্টা করছিল, নিহত তাইওয়ানি ওই গোষ্ঠীর অংশ ছিল।গ্রেফতার এড়ানোর চেষ্টাকালে সে নিহত হয় বলে দাবি করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মাদক পাচারকারীদের গুলির নির্দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

আপডেট টাইম : ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭