ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সরফরাজ জমি পাওয়ায় অসন্তুষ্ট অন্য ক্রিকেটাররা

বাঙালী কণ্ঠ নিউজঃ  গেল চ্যাম্পিয়নস ট্রফি জিতে রাতারাতি বদলে গিয়েছে পুরো পাকিস্তান দল।এমন গৌরবের উপলক্ষও দিনকে দিন তেতো হয়ে উঠছে দলটির জন্য। রাজধানী ইসলামাবাদে এক সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কারে বৈষম্য দেখে নাকি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার! পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) অবশ্য এমন সংবাদকে ভুয়া খবর বলে উড়িয়ে দেন।

র‌্যাঙ্কিংয়ের তলানির দল হয়ে গিয়ে শিরোপা ছিনিয়ে আনা। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকে স্তুতি আর পুরস্কারের বন্যায় ভাসছে পাকিস্তান দল। কিন্তু এই পুরস্কারপ্রাপ্তির সংবাদগুলো উল্টো বিতর্ক সৃষ্টি করছে দিন দিন। প্রধানমন্ত্রীর ঘোষিত অর্থ পুরস্কার নিয়ে যেমন হয়েছিল মহাবিতর্ক। কোচদের অর্থ কমিয়ে নির্বাচক ইনজামাম-উল-হককে দেওয়া হয়েছিল এক কোটি রুপি। আর অন্য নির্বাচকদের কিনা দেওয়া হয়েছিল মাত্র ১০ লাখ রুপি। সে বিতর্কে মুখ খুলতে হয়েছিল ইনজামামকেও।

এবার নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে অধিনায়ক সরফরাজ খানকে গুরুত্ব দিতে গিয়ে। ইসলামাবাদে এক শপিং মলে আয়োজকেরা সরফরাজকে একটি জমির প্লট উপহার দিয়েছেন। টুর্নামেন্টের সেরা আবিষ্কার ফখর জামানকে দেওয়া হয়েছে পাঁচ লাখ রুপি। কিন্তু বাদবাকি সবাইকে দেওয়া হয়েছে দুই লাখ রুপি করে। স্থানীয় টিভি চ্যানেলগুলোর দাবি, দলের সবাইকে তাতে ক্ষুব্ধ হয়েছেন। বেশ কয়েকটি ভিডিও ক্লিপে দেখা গেছে, খেলোয়াড়েরা অনুষ্ঠান চলাকালে বেরিয়ে আসছেন। অনেকেই নাকি দুই লাখ রুপির চেক ফিরিয়েও দিয়েছেন।

পিসিবির মিডিয়া ম্যানেজার অবশ্য এ সংবাদকে উড়িয়ে দিয়েছেন, ‘আমি দলের সঙ্গেই ছিলাম। কেউ সরফরাজ কিংবা জামানের পুরস্কার নিয়ে অসন্তুষ্টি দেখায়নি কিংবা কেউ চলে যায়নি। তারা চেক ফিরিয়ে দিয়েছে কিংবা চলে গেছে—এসব কথা সম্পূর্ণ মিথ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সরফরাজ জমি পাওয়ায় অসন্তুষ্ট অন্য ক্রিকেটাররা

আপডেট টাইম : ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭