ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

ছয় মামলায় গয়েশ্বরের আগাম জামিন

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পৃথক ৬ মামলায় উচ্চ আদালতে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, এদিন রাজধানীর পল্টন ও রমনা থানায় দায়ের করা এসব মামলায় আদালতে গয়েশ্বরের আগাম জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আবেদনের প্রেক্ষিতে আগামী ২৫ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। এরপর সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। এটিকে কেন্দ্র করে নাশকতা এবং জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছিল।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়ের করা নাশকতা মামলায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন আদালত। আগামী ২৫ মার্চ পর্যন্ত তার জামিনও বহাল থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ছয় মামলায় গয়েশ্বরের আগাম জামিন

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪