ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

অপরাধেও যুক্ত হয়েছে ডিজিটালাইজড পদ্ধতি : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তন হয়েছে। অপরাধেও বহুমাত্রিকতা যোগ হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ স্টাফ কলেজে ‘মাস্টার্স অব অ্যাপ্লাইড ক্রিমিনাল অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট’ প্রোগ্রামের অষ্টম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রচলিত অপরাধের ধরন যেমন পরিবর্তন হয়েছে, তেমনি ডিজিটালাইজড পদ্ধতির অপরাধ সংযোজিত হয়েছে।

বাংলাদেশ পুলিশ উচ্চতর শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সেসব অপরাধ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বৈশ্বিক অপরাধের প্রভাবে বাংলাদেশেও সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদের মতো অপরাধ যুক্ত হয়েছে। বাংলাদেশ পুলিশ সফলতার সঙ্গে সব ধরনের দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বহুমাত্রিক অপরাধ মোকাবিলায় শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অপরাধেও যুক্ত হয়েছে ডিজিটালাইজড পদ্ধতি : আইজিপি

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪