ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

গত রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ড ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের এইচএসসির পরীক্ষার বিষয়ে জানানো হয়েছিল, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। ২০২১ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪