ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামে এক নারী। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য কর্মকর্তা মিনহাজ ফয়সাল জানান, অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

জানা যায়, ২২ বছর বয়সি প্রসূতি ফৌজিয়া বেগম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ এলাকার রুহুল আমিনের স্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে প্রসূতিকে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ৮টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক লুবনা ইয়াসমিনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারে চার সন্তানের জন্ম দেন ওই নারী।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে অনেকটা আশঙ্কামুক্ত হলেও নবজাতক চারটিকে হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) নবজাতক আইসিইউতে রাখা হয়েছে। তাছাড়া প্রসুতিও সুস্থ আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

আপডেট টাইম : ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪