ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

কোপা দলে নেই আর্জেন্টিনার দুই তারকা

কোপা আমেরিকার জন্য ঘোষিত আর্জেন্টিনার ২৩ জনের চুড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি কার্লোস তেবেজের। যেখানে ঠাঁই হয়নি জুভেন্টাস তারকা পাওলো দিবালা ও ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার পাবলো জাবালেটারও।

বিগত চার আসরের তিনবার রানার্স আপ হওয়া আর্জেন্টাইন দলে তেবেজ ও দিবালা না থাকলেও আক্রমনভাগে কোন ধরনের খেলোয়াড় সংকট তাদের নেই। কোচ জেরার্ডো মার্টিনোর কোপা স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছেন চাইনিজ সুপার লীগে যোগ দেয়া ৩১ বছর বয়সী এজেকুয়েল লাভেজ্জি। দিবালাকে অলিম্পিক দলে অন্তর্ভুক্ত করতে পারেন কোচ। তবে কোপা আমেরিকায় আক্রমনভাগের দায়িত্ব দেয়ার জন্য তিনি স্কোয়াডভুক্ত করেছেন লিওনেল মেসি, সার্জিও এগুয়েরো ও গঞ্জালো হিগুইনকে। আর এই ত্রিমুর্তিকে সহায়তার সুযোগ পাচ্ছেন নিকোলাস গাইতান, এঞ্জেল ডি মারিয়া এবং এরিক লামেলা।

কোপা আমেরিকায় ডি’ গ্রুপ থেকে অংশ নিতে যাওয়া আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পানামা, বলিভিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক : ম্যারিনো আন্দুজার, ন্যাহুয়েল গুজম্যান ও সার্জিও রোমেরো।

ডিফেন্ডার : ভিক্টর কুয়েস্টা, রামিরো ফুনেস মোরি, জোনাথন মাইদানা, গ্যাব্রিয়েল মার্সাডো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো ও ফাকুন্ডো রনচাগলিয়া।

মিডফিল্ডার : এভার বানেগা, লুকাস বিগলিয়া, আগুস্তো ফেমান্দেজ, মাটিয়াস ক্রেনভিটার, এরিক লামেলা, জেভিয়ার মাচেরানো ও জাভিয়ার পাস্তোরে।

ফরোয়ার্ড : সার্জিও এগুয়েরো, এঞ্জেল ডি মারিয়া, নিকোলাস গাইতান, গঞ্জালো হিগুইন, এজেকুয়েল লাভেজ্জি ও লিওনেল মেসি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

কোপা দলে নেই আর্জেন্টিনার দুই তারকা

আপডেট টাইম : ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০১৬