ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

নাতির বয়সীর সঙ্গে বিয়েতে বাধা আদালত

বয়সের তফাৎ অনেক। একজন দাদীর বয়সী অন্যজন নাতির বয়সী। তাতে কি? প্রেম তো কোন বয়স মানে না, সীমানাও মানে না।তবে অনেক সময় অসম প্রেমে বাধা হয়ে দাঁড়ায় সমাজ, রাষ্ট্র। সম্প্রতি এরকম একটি ঘটনা ঘটেছে সুইজারল্যান্ডে।

ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২১ বছর বয়সী তিউনিশিয়া এক যুবকের সঙ্গে ফেসবুকে প্রেমে জড়ান ৭১ বছর বয়সী সুইজারল্যান্ডের এক বৃদ্ধা।দীর্ঘ তিন বছর ধরে নাতির বয়সী এক যুবকের সঙ্গে চলে মন দেয়া নেয়া। যখন আলাপ পরিচয় শুরু হয় তখন ছেলেটির বয়স ছিল ১৮।দীর্ঘ তিন বছর তাদের মধ্যে মন দেয়া নেয়ার পর্ব চলতে থাকে। এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি তারা দুজনেই বিয়ের জন্য সুইস আদালতে আবেদন করেন। কিন্তু আদালত তাদের অসম প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। আদালত জানিয়েছে, তিউনিশিয়ার ওই যুবক মূলত বৃদ্ধাকে বিয়ে করে সুইজারল্যান্ডের নাগরিক হতে চাচ্ছে। ওই যুবক বৃদ্ধাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে চাইছে। কাজেই তাদের বিয়েটা হবে নকল।

তবে বৃদ্ধার ভাষ্য, ওই ছেলের বয়স যখন ১৮, তখন থেকেই তার সঙ্গে আমার অনলাইনে পরিচয়। এরপর গত সামার আমি তিউনিশিয়ায় ওই ছেলের সঙ্গে দেখাও করেছি।

তিনি মনে করেন সম্পর্কের ক্ষেত্রে বয়সের কোন বাধা হতে পারে না। কারণ আমি তো তার কাছে কোন সন্তান চাচ্ছি না।আমি তাকে ভালোবাসি এবং তার সঙ্গেই থাকতেই চাই। কিন্তু তার কথায় বিচারকের মন গলেনি। বিচারক সাফ জানিয়ে দিয়েছেন- ওই ছেলেকে বৃদ্ধা বিয়ে করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নাতির বয়সীর সঙ্গে বিয়েতে বাধা আদালত

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬