ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ভারতে চুরি ঠেকাতে টমেটো পাহারায় নিয়োগ করা হলো সশস্ত্র নিরাপত্তারক্ষী

বাঙালী কণ্ঠ নিউজঃ  ভারতের একটি প্রদেশে টমেটো পাহারা দেবার জন্য নিয়োগ করা হয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। কাঁধে বন্দুক নিয়ে টমেটো পাহারা দিচ্ছেন তারা। কিন্তু কেন এই ব্যবস্থা?  মনিটরিং দেখেছে, কেউ যেন টমেটো চুরি করতে না পারে সেজন্যই অদ্ভুত এই ব্যবস্থাটি গ্রহণ করেছে ভারতের মধ্যপ্রদেশের কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে, মধ্যপ্রদেশে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও টমেটোর মৌসুম এখন নয়। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় ফসলের উৎপাদন কম হওয়ায় শাক-সবজি ও ফলমূলের

দাম বাড়ার সঙ্গে সঙ্গে টমেটোর দামও অনেক বেশি বেড়ে গেছে।

অথচ কয়েক মাস আগেও টমেটোর দাম অনেক কম ছিল। কিন্তু এখন টমেটো চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় ভারতের অনেক জায়গাতেই এর দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি।

আগে যেখানে প্রতি কেজি টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ রুপি, এখন সেখানে প্রতি কেজি টমেটোর দাম ধরা হচ্ছে প্রায় ১০০ রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে বলছে এই দামে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষেরা।

এরপর থেকে ভারতের বিভিন্ন জায়গায় টমেটো চুরি হবার খবর পাওয়া গেছে। চলতি মাসেই হাজার হাজার মূল্যের কয়েক টন টমেটো চুরি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর তাই টমেটো পাহারা দেওয়ার জন্য নিরাপত্তারক্ষী মোতায়েনের প্রয়োজন মনে করেছে কর্তৃপক্ষ। তাই ভারতে চুরি ঠেকাতে  টমেটো পাহারায় নিয়োগ করা হলো সশস্ত্র নিরাপত্তারক্ষী।

মধ্যপ্রদেশের দেবি আহিল্য বাই হোলকার মার্কেটের কর্তৃপক্ষ ছয়-সাতজন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে টমেটো পাহারা দেয়ার জন্য। বিশেষ করে ট্রাক থেকে যখন সেগুলো নামা হয় তখন যেন সেসব কেউ চুরি না করতে পারে সেদিকেই দৃষ্টি রাখছে কর্তৃপক্ষ।-বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ভারতে চুরি ঠেকাতে টমেটো পাহারায় নিয়োগ করা হলো সশস্ত্র নিরাপত্তারক্ষী

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭