ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

পুলিশের লুট করা অস্ত্র র‍্যাবের কাছে জমা দেওয়ার অনুরোধ

বিভিন্ন জায়গা থেকে পুলিশের লুট করা অস্ত্র র‌্যাবের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট করা, হারানো অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় নিকটস্থ র‍্যাব কার্যালয়-ব্যাটালিয়নে ফেরত প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এদিকে, পুলিশ সদস্যদের বিভিন্ন প্রস্তাব দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আইজিপির নির্দেশে পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম, ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল রানা, ডিএমপির এসি (ফোর্স) সৌম্য শেখর পাল, সিআইডি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল, সিআইডির এসআই জহিরুল হক, ডিএমপির কনস্টেবল বরকত উল্লাহ।

কমিটি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবসমূহ স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

পুলিশের লুট করা অস্ত্র র‍্যাবের কাছে জমা দেওয়ার অনুরোধ

আপডেট টাইম : ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪