ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার

রাজধানীর মহাখালীতে ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শনিবার রাতে পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দায় বিভাগে (ডিবি) নেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে তাঁর বাসায় অভিযান চালিয়ে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকার সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।

আজ শনিবার তাঁর নিজ জেলা চাঁদপুরে একটি পাঁচতলা বাড়িসহ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। চাঁদপুর শহরের বন বিভাগ সড়কের খলিশাডুলি গ্রামে ১০ ইউনিটের পাঁচতলা ভবনসহ তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪