ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

খিলক্ষেত থানা ভবনজুড়ে ধ্বংসলীলার চিহ্ন

আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট বিকেল থেকে দেশের বিভিন্ন থানায় হামলা ও লুট করা হয়। এ ছাড়া আগুন দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে থানাগুলো। তার মধ্যে ছিল রাজধানীর খিলক্ষেত থানা। এই থানার সব জব্দ করা গাড়ি ও মামলার আলামত পুড়িয়ে দেওয়া হয়, এরপর লুট করা হয়।

গত সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনের ক্ষতচিহ্ন আর কালচে রং রয়েছে পুরো থানা ভবনেই।

জানা যায়, এখনো থানার ওসি তদন্ত ও অপারেশন পদে পদায়ন হয়নি। তাঁদের কক্ষগুলো সংস্কার করা হচ্ছে।

ওসিসহ অন্যরা যেসব কক্ষে বসেছেন, সেগুলো ধোয়ামোছা করে কোনো রকমে বসার উপযোগী করা হয়েছে।

কক্ষগুলোতে প্রয়োজনীয় আসবাব নেই। দ্বিতীয় তলার স্টোররুম ও সদস্যদের থাকার জায়গাগুলোতে এখনো সংস্কারের হাত লাগেনি।

থানার সামনে চিরচেনা জব্দ করা গাড়ির জঞ্জাল আর চোখে পড়েনি। কারণ সেগুলো পুড়িয়ে দেওয়ার পর লুট হয়ে যায়।

এক পাশে পড়ে রয়েছে হাতে গোনা কয়েকটি ভাঙাচোরা মোটরসাইকেলের কঙ্কাল।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখনো আনসার সদস্যদের পাহারায় থানার কার্যক্রম চলছে। ওসি তদন্ত ও অপারেশন যোগ দিলে কাজে আরো গতি আসবে বলে মনে করছেন তাঁরা। সরকার পতনের পর পুলিশ যখন জনতার রোষানলে পড়ে তখন অন্যান্য থানার মতো এই থানারও দুটি অস্ত্র লুট হয়ে যায়। অস্ত্র দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

থানার দায়িত্বরত একজন সদস্য জানান, ৫ আগস্ট বিকেলের পর থানার জব্দ করা সব গাড়িতে আগুন দেওয়া হয়। সেই সঙ্গে চলে লুটপাট।

অনেকে মিস্ত্রি নিয়ে এসেও গাড়ির পার্টস খুলে নিয়ে গেছে। এ ছাড়া আন্দোলনের সময় এই থানার ওসির ব্যবহৃত গাড়িটিও ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয়।

থানার ওসি মুহাম্মদ আজরুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মিত নাগরিকদের সব ধরনের আইনি সেবা দিচ্ছি।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংস্কারকাজ চলছে। আশা করি, কিছুদিনের মধ্যে সার্বিক দিক স্বাভাবিক হয়ে আসবে।’

আন্দোলন ঘিরে এ থানায় কতটি মামলা করা হয়েছে, জানতে চাইলে ওসি জানান, একটি রাজনৈতিক মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য নিয়মিত মামলাও হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার পদের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, হামলা, আগুন ও
লুটপাটে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ থানার কার্যক্রম এখন স্বল্প পরিসরে চলছে। কোনো কোনো থানার পুলিশ অন্য থানায় ছোট পরিসরে কাজ করছেন। অন্যদিকে নিজস্ব ভবনে চলছে সংস্কারকাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

খিলক্ষেত থানা ভবনজুড়ে ধ্বংসলীলার চিহ্ন

আপডেট টাইম : ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪