ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চাঁদাবাজ গ্রুপে’র ৩ সহযোগী গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফার্মগেট কেন্দ্রিক ‘চাঁদাবাজ গ্রুপে’র অন্যতম তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর)  রাতে ফার্মভিউ সুপার মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন— আব্দুল মালেক খান (৫০), শামীম আহমেদ (৫০) ও নুরুন ইসলাম আকন (৪৮)।

রাতে ঢাকার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, গত ১০ নভেম্বর সৈয়দ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি সাত জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় গ্রেপ্তার তিন জনের নাম রয়েছে।

অভিযোগে বলা হয়, তিনি জিএমসি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার কোম্পানির একজন পরিচালক। ২০১৬ সালের ২০ জুলাই ফার্মভিউ সুপার মার্কেটের ভেতরে আসামিরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই বছরের ৮ আগস্ট ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে আসামিদের কাছে তিনি নগদ ১ লাখ টাকা ও সাড়ে ১০ লাখ টাকার একটি চেক দেন। এছাড়া, আসামিরা তার প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। তারা প্রভাবশালীদের ব্যবহার করে বিভিন্ন সময়ে তাকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পরে ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে তিনি তেজগাঁও থানায় একটি মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘চাঁদাবাজ গ্রুপে’র ৩ সহযোগী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪