ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

লুটপাট করে আ.লীগ নেতারা মোটাগুনিয়ায় আক্রান্ত

বাঙালী কণ্ঠ নিউজঃ  দেশে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘মোটাগুনিয়া’ রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম। বলেছেন, ‘লুটপাট করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ মোটাগুনিয়া রোগে আক্রান্ত। আর মোটা শরীর নিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।’

শনিবার নীলফামারীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাফিজ উদ্দিন আহম্মেদ।

মেজর হাফিজ বলেন, ‘সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছি না। জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের এই গনতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’ সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলেও আশা করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘এই স্বৈরাচার সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ আজ অতিষ্ঠ। বিএনপি ঘড়যন্ত্রের দল নয়। তাই সারাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, পরিবর্তন চায়। দেশের আপাময় জনগণ আবারো বিএনপিকে ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আনতে চায়।’

বিএনপির নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুর আরেফিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম প্রমূখ।

সদরের গোড়গ্রাম হাজিরহাট, টুপামারী পুরাতন স্টেশন, বাজার ট্রাফিক মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, দারোয়ারী টেক্সটাইল মোড়সহ পাঁচটি স্থানে সদস্য সংগ্রহ কার্যক্রম চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

লুটপাট করে আ.লীগ নেতারা মোটাগুনিয়ায় আক্রান্ত

আপডেট টাইম : ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭