ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

চার সাক্ষীকে জেরা করতে পারবেন খালেদা জিয়ার আইনজীবীরা

বাঙালী কণ্ঠ নিউজঃ  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরা করতে পারবেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। আজ(রোববার) বিচারপতি মো. শওকত হোসেন ও  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক আবেদন মঞ্জুর করেন।

এর আগে, চার সাক্ষীকে নতুন করে জেরার অনুমতি চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে ২১ জুন হাইকোর্টের সংশ্লি­ষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।

এদিকে, চ্যারিটেবল মামলার চার সাক্ষীকে জেরার অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন গত ৮ জুন খারিজ করে দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেন তিনি। এতে বলা হয়, এসব সাক্ষীকে জেরার সুযোগ দেয়া না হলে আবেদনকারী ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি, মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

চার সাক্ষীকে জেরা করতে পারবেন খালেদা জিয়ার আইনজীবীরা

আপডেট টাইম : ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭