ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হলেন এহসানুল হক সমাজী

সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা (স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার) পদে ১ বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব পালনকারী এ আইনজীবীকে সরকার গত ২৭ আগস্ট একই পদে নিয়োগ করেছিল। তবে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন।

পরে গত নভেম্বরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য মিডিয়ায় প্রকাশ পায়। কিন্তু তিনি কয়েকজন আসামির পক্ষে মামলা লড়তে ফাইল রিসিভ করায় সে পদেও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এর একমাস পর আবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের ‘বিশেষ উপদেষ্টার’ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, আইনজীবী এহসানুল হক সমাজী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।

বর্তমানে এ আইনজীবী বিদেশে অবস্থান করছেন। নিয়োগের বিষয়ে দেশে আসার পর দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি তার অবস্থান পরিস্কার করবেন বলে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হলেন এহসানুল হক সমাজী

আপডেট টাইম : ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪