ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এসপি ফারুক জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার দুপুরে সেনাবাহিনীর একটি টিম বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১

সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হন। তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান। এরপর দলের বা সরকারের কোনো দায়িত্বে না থাকলেও তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সিরাজগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সরকার পরিবর্তের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

আপডেট টাইম : ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫