ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সাবেক এমপি শফিউলের ৩ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের একটি হত্যা মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রউফ নামে ওই যুবক হত্যা মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপরিদর্শক (এসআই) আল মাহমুদ শরীফ এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।আসামিপক্ষে ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এরআগে গতকাল বুধবার বিকেলে উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা।

মানলা থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে গুলিতে রউফ নিহত হয়। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন শফিউল ইসলাম। মূলত তিনি আওয়ামী লীগ পন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইয়ে সাবেক সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সাবেক এমপি শফিউলের ৩ দিনের রিমান্ড

আপডেট টাইম : ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫