ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ডায়াবেটিস রোগীর খাদ্যব্যবস্থাপনা

ডায়াবেটিস সারা জীবনের রোগ। খাদ্যব্যবস্থাপনা এ রোগ নিয়ন্ত্রণের প্রথম সোপান। রোগীর খাদ্যতালিকা হবে সুষম পুষ্টি গুণসম্পন্ন, যেখানে খাবারে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ নিশ্চিত করতে হয়।

শর্করা : দৈনিক মোট ক্যালরির ৫০-৬০ ভাগ আসতে হবে শর্করা থেকে। শর্করা দুরকম- এর একটি সহজ শর্করা। যেমন- গ্লুকোজ, মধু, চিনি, গুড় ইত্যাদি খাওয়ামাত্র রক্তে গ্লুকোজ বাড়ে। আরেকটি হলো জটিল শর্করা। ধীরে ধীরে রক্তে গ্লুকোজ বাড়ায়। তাই ডায়াবেটিস রোগীকে শর্করা জাতীয় খাদ্য নির্বাচনে খাবারটির গ্লাইসেমিক ইনডেক্স (এও) বিবেচনায় নিতে হবে। এও হলো শর্করাযুক্ত খাবার কত দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, তা পরিমাণ করে। এও পরিমাপের স্কেল হলো শূন্য (০) থেকে ১০০ পর্যন্ত। কম এও যুক্ত খাবার (এও<৫৫) ধীরে ধীরে হজম হয়। ফলে রক্তে গ্লুকোজ খুব ধীরে শোষিত হয়। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। তাই কম এও যুক্ত খাবার নির্বাচন করুন। যেমন- ব্রাউন বাইস, লাল আটা, ওট্স, পুরো শস্য দানা, জব, ভুট্টা, ছোলা, মটরশুঁটি, ডাল, মিষ্টিআলু, শিম, গাজর ও ব্রকলি ইত্যাদি। উচ্চ এও যুক্ত খাবার (এও>=৭০), যেমন- চিনি, জিলাপি, সাদা আটা, সাদা ভাত, কর্নফ্লেক্স, চালের মিষ্টি পিঠা, কেক, পেস্টি, পিৎজা ইত্যাদি। এসব খাবার দ্রুত হজম ও রক্তে শোষিত হয়ে রক্তের শর্করা দ্রুত বাড়ায়।

প্রোটিন বা আমিষজাতীয় খাদ্য : আমিষ দুধরনের- প্রাণীজ ও উদ্ভিজ। প্রাণীজ আমিষ মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। উদ্ভিজ আমিষ ডাল, ছোলা, সয়াবিন, বাদাম, শীমের বিচি ইত্যাদি। উদ্ভিজ আমিষের গুনগত মান প্রাণীজ আমিষের চেয়ে কম। উভয় আমিষই এমাইনো অ্যাসিডরূপে রক্তে শোষিত হয়। মাছ, মুরগির মাংস (চামড়া ছাড়া), দুধ, ডিম, ডাল, ছোলা, সয়াবিন ইত্যাদি খাদ্যতালিকায় রাখুন। গরু ও খাসির মাংস কম খাবেন। আমিষজাতীয় খাদ্য শরীর গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

চর্বি বা স্নেহজাতীয় খাবার : চর্বি বা স্নেহজাতীয় খাবার দুধরনের- সম্পৃক্ত ও অসম্পৃক্ত চর্বি। যেসব চর্বি স্বাভাবিক তাপমাত্রায় জমে যায়, সেগুলো সম্পৃক্ত চর্বি খাবার। যেমন- ঘি, মাখন, ডালডা, মার্জারিন মেয়নেজ, পনির ইত্যাদি। এ ধরনের খাবার এড়িয়ে চলুন। কারণ এসব খাবার হৃৎপি- ও রক্ত সংবহনতন্ত্রের ওপর প্রভাব ফেলে। অসম্পৃক্ত চর্বিও দুধরনের- মনো-অসম্পৃক্ত চর্বি (অলিভ অয়েল, অ্যাভোকাডো, চীনাবাদাম ও চীনা বাদামতেল, তিলের তেল, আমন্ড, কাজু বাদাম ইত্যাদি। পলি-অসম্পৃক্ত চর্বি (সামুদ্রিক মাছ, সানফ্লাওয়ার তেল, সয়াবিন তেল, কর্নঅয়েল, চিয়াসিড, ফ্লাক্সসিড ইত্যাদি)। সম্পৃক্ত চর্বি গ্রহণ কমিয়ে অসম্পৃক্ত চর্বি বেশি খাওয়া ভালো। নিয়মিত ও পরিমিত পরিমাণে অসম্পৃক্ত চর্বি গ্রহণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে। প্রাণীজ চর্বির মধ্যে সামুদ্রিক মাছের তেল উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা রক্ত জমাট বাঁধা ঠেকাতে সাহায্য করে।

শাকসবজি ও ফলমূল : যেসব সবজিতে শর্করা কম সেগুলো খেতে বাঁধা নেই। সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মুলা, কাঁচা মরিচ, কাঁচা আম, কাঁচা পেঁপে, শশা, উচ্ছে, খিরা, করলা, পটল, লাউ চালকুমড়া, চিচিংগা ইত্যাদি খেতে বাঁধা নেই। সব ধরনের শাক খাওয়া যেতে পারে।

ফলমূল খাওয়ার ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীকে সচেতন হতে হবে। যেসব ফলের গ্লাইসেমিক ইনডেক্স কম ও ফাইবার-সমৃদ্ধ, এ ধরনের ফল উপযুক্ত। যেমন- আপেল, নাসপাতি , পেয়ারা ,আমড়া , জাম্বুরা, আমলকি, জলপাই , জামরুল, বাঙ্গি, চালতা, সবুজ বড়ই, কালোজাম, তেঁতুল, পানি ফল, কচি ডাবের পানি ইত্যাদি কিছু ফলের গ্লাইসেমিক ইনডেক্স কম। তাই ডায়াবেটিস রোগী খেতে পারবেন। তবে কমলা, কলা, আনারস, তরমুজ, আঙুর, লিচু, আম, কাঁঠাল ইত্যাদি ফলে গ্লাইসেমিক ইনডেক্স বেশি। পরিমাণে কম খেতে হবে। এ ব্যাপারে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।

একজন ডায়াবেটিক রোগীকে অবশ্যই নিয়মিত ও পরিমিত খাবার গ্রহণ করতে হবে। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকা এড়িয়ে চলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ডায়াবেটিস রোগীর খাদ্যব্যবস্থাপনা

আপডেট টাইম : ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫