ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সাবেক এমপি জিন্নাহর স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ, সম্পদ ক্রোকের আদেশ

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্নাহর স্ত্রী মোহসীনা আকতারের বগুড়ার বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবে থাকা ৩০ লাখ ৯১ হাজার ৭০৯ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বগুড়ার বিভিন্ন জায়গায় থাকা ২৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ দশমিক শূন্য ৪ শতাংশ জমি ও ১৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি মিনি ট্রাক ক্রোক করারও আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সিফাত উদ্দিন মোহসীনা আকতারের ব্যাংক হিসাব ফ্রিজ ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ ক্রোক করার আবেদন করেন।দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

আবেদনে বলা হয়, মোহসীনা আকতার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ লাখ ৬৬ হাজার ১৪২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক দুদকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং শরিফুল ইসলাম জিন্নাহর অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তিনি ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর থেকে আসামি মোহসীনা আকতার অপরাধলব্ধ স্থাবর-অস্থাবর সম্পদসমূহ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। এ জন্য আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে মোহসীনা আকতারের মালিকানাধীন বিভিন্ন সম্পদের মধ্যে আপাতত এসব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা একান্ত প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সাবেক এমপি জিন্নাহর স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ, সম্পদ ক্রোকের আদেশ

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫