বাঙালী কণ্ঠ নিউজঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পাম বিস কাউন্টিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেলফি তোলায় সংসার ভাঙ্গছে এক দম্পতির। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ওই দম্পতি বিচ্ছেদ সম্পন্ন করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়, লিন এবং ডেইভ অ্যারনবার্গ নামে ওই দম্পতি দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৫ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর তাদের সংসার দুই বছরও টিকল না। লিন জানান, একদিন লাল কার্পেট ধরে আমি সামনে যাচ্ছিলাম হবু প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর সঙ্গে সেলফি তুলতে। তখন আমার স্বামী আমার পিছু নিয়েছিল। তার স্বামী কখনোই চাইতো না যে, ট্রাম্প কিংবা তার স্ত্রীর সঙ্গে লিন ছবি তুলুক। কিন্তু লিন ট্রাম্পকে জড়িয়ে ধরে ছবি তুললেন। আর সেই কাল সেলফিই কাল হয়ে দাঁড়াল তাদের দাম্পত্য জীবনে।
সংবাদ শিরোনাম :
একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর
সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা
জামাল ভূঁইয়ার নায়িকা জেবা জান্নাত
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
সেমিফাইনালে আগুনঝরা দুই লড়াই, কারা এগিয়ে ফাইনালের পথে
পানির নিচে রাজধানী
ঝুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার উপকারিতা
মানুষের হাতে বাড়ছে নগদ টাকা
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
ট্রাম্পের সাথে সেলফি তোলায় সংসার ভাঙ্গল
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
- 592
Tag :
জনপ্রিয় সংবাদ


























