ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশের অধিকাংশ মানুষের হৃদয়ে ইসলাম রয়েছে এবং তারা ইসলামের আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত হোক, এমনটাই প্রত্যাশা করেন।

তিনি দাবি করেন, একটি মহলের অতি ক্ষমতার লোভের কারণে দেশে ইসলামী শরীয়াহ তথা ইসলামী হুকুমত কায়েম হয়নি। তারা আমেরিকা ও ভারতের অনুকম্পা পেতে নির্বাচনী ইশতেহার থেকে ইসলাম শব্দটি বাদ দিয়েছে এবং ইসলামী শরীয়াহর আলোকে দেশ পরিচালনা করবে না বলে তাদেরকে আশ্বস্ত করেছে।

রবিবার পাবনার কাশিনাথপুরে একটি মাদ্রাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা জেলা পূর্ব শাখার আয়োজিত জেলা মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, যারা ইসলামের কথা বলে জাতিকে ধোকা দেয়, তাদের সম্পর্কে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। হেকমতের নামে মিথ্যার আশ্রয় ইসলাম সমর্থন করে না। ইসলাম সার্বজনীন ও কালজয়ী আদর্শ। ইসলামের আলোকে নিজেকে আলোকিত করা এবং ইসলামের আলোকে দেশ ও সমাজকে আলোকিত করাই আমাদের কাজ।

তিনি আরও বলেন, দেশ পরিচালনায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই, সেকথা বার বার বলে সাধারণ মানুষকে উদ্ধুব্ধ করতে হবে। ইসলামের সুন্দর নিয়ম, নীতিসহ ভাল দিকগুলো তুলে ধরে জনগণকে আকৃষ্ট করতে হবে। কেননা সকল অশান্তির মূলে অনৈসলামি শাসন ব্যবস্থা। শান্তি ও মুক্তি পেতে ইসলামের বিকল্প নেই।

চরমোনাই পীর বলেন, ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নেই। ইসলামের সৌন্দর্য, ন্যায়বিচার ও মানবকল্যাণের দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। তাঁর দাবি, সমাজের অস্থিরতা, দুর্নীতি, সন্ত্রাস ও অবক্ষয়ের মূল কারণ অনৈসলামিক শাসনব্যবস্থা।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও সাধারণ মানুষ ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। বৈষম্য ও শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

পাবনা জেলা সভাপতি মাওলানা সেলাইমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. রাশেদুল ইসলাম এমএসসির সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ নুরুন্নাবী।

সভায় পাবনা জেলা পূর্ব শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটিও ঘোষণা করা হয়। এতে মাওলানা সোলাইমান জাহাঙ্গীরকে সভাপতি এবং মো. রাশিদুল ইসলাম এমএসসিকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর

আপডেট টাইম : এক ঘন্টা আগে