ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

আতিক, পলক ও সাদেক ফের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রিমান্ডের আদেশ দেন।

মোহাম্মদপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা তাদের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধীতা করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদ পুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত বছর ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সাবেক মেয়র আতিকের মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধীতা করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাতে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত বছর ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

গত বছর ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিককে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন পৃথক তিন হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

আতিক, পলক ও সাদেক ফের রিমান্ডে

আপডেট টাইম : ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫