ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

কাঠগড়ায় যে আকুতি জানালেন সাংবাদিক ফারজানা রুপা

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জামিন চেয়েছেন হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফারহানা রুপা। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে এ আকুতি জানান তিনি।

বিচারকের অনুমতি নিয়ে কাঠগড়ার সামনের দিকে গিয়ে ফারজানা রুপা বলেন, ‘আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আর আমার স্বামী দুইজনই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’

ফারজানা রুপার সেই আর্জিতে সাড়া দেননি ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান। রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে মিরপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

শুনানির আগে আজ সকালে ফারজানা রুপাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতে আনা হয়। আর কেরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় শাকিল আহমেদকে।

প্রসঙ্গত, গত ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।  পাঁচ মাসের বেশি সময় ধরে তারা কারাগারে বন্দী রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

কাঠগড়ায় যে আকুতি জানালেন সাংবাদিক ফারজানা রুপা

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫