ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বলিউডে আবারও সিনেমা

বাঙালী কণ্ঠ নিউজঃ  বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে প্রেক্ষাপট রেখে আবারও সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। সিনেমাটির নাম ‘রাজি’। এটি পরিচালনা করবেন মেঘনা গুলজার। গতকাল মঙ্গলবার এক টুইট বার্তার মাধ্যমে এমন খবর প্রকাশ করেছেন সিনেমাটির প্রযোজক করণ জোহার।

গুলজারের এই সিনেমার প্রেক্ষাপট ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধকে প্রেক্ষাপটে রেখে ছবির চিত্রনাট্য এগিয়েছে। এই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারত। আগামী বছরের ১১ মে সিনেমাটির মুক্তির দিন ঠিক করা হয়েছে বলে জানান পরিচালক মেঘনা গুলজার।

‘রাজি’ সিনেমাতে এক সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে। সিনেমাতে এক কাশ্মীরী মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। পরে যার সঙ্গে পাকিস্তানের এক সেনা অফিসারের বিয়ে হয়। এর পরই মুক্তিযুদ্ধে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হন আলিয়া।

বলেউডে এর আগেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেক্ষাপট নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে ‘চিলড্রেন অব ওয়ার’, ‘মেহেরজান’ এবং ‘আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিও’ অন্যতম। এসব সিনেমাগুলোতে অভিনয়ও করেন বলিউডের বাঘা বাঘা সব অভিনেতা-অভিনেত্রীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বলিউডে আবারও সিনেমা

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭