ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন

বাঙালী কণ্ঠ নিউজঃ   আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ। ভিসি নির্বাচনের লক্ষ্যে সিনেট কর্তৃক তিন জনকে মনোনীত করে যে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে সিনেট গঠন না করে ভিসি প্যানেল নির্বাচনের জন্য ডাকা সভা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য  নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত বলেছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যদি ভিসির পদের দায়িত্ব পালনের মেয়াদ অতিক্রম করে তাহলে বর্তমানে যিনি রয়েছেন তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের লক্ষে সিনেট তিন জনের নাম চূড়ান্ত করে। এর আগে হাইকোর্ট ওই সিনেট সভার উপর স্থগিতাদেশ দিয়েছিল।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছিলো। যার ফলে ওই সিনেট সভা হতে আর কোন বাধা ছিলোনা। আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ঢাবির পক্ষে মতিন খসরু শোনানি করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন

আপডেট টাইম : ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭