ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

এ রায়ের পর সরকার ক্ষমতায় থাকতে পারে না: ফখরুল

বাঙালী কণ্ঠ নিউজঃ  ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকার আর ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে দেখেছি, ষোড়শ সংশোধনীর রায়ে যা লেখা হয়েছে এরপর কোনো সভ্য দেশের সরকার ক্ষমতায় থাকতে পারে না। সরকারের পদত্যাগ করা উচিত। আমরা সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।
বুধবার রাতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অনৈতিক এবং অবৈধ সরকারের বিরুদ্ধে কেউ উদ্যোগ গ্রহণ করলে বিএনপি তাতে সমর্থন জানাবে।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে দলের সম্পাদক ও সহ-সম্পাদক নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, রায়ের পর্যবেক্ষণে এটাও বলা হয়েছে যে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কথায় পরিস্কার হয়ে গেছে যে সরকার ব্যর্থ। তারা গায়ের জোরে ক্ষমতায় আছে। দেশের মানুষ গণতন্ত্রকামী। এখানে মানুষের আশা আকাঙ্খাকে ধ্বংস করে দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও টিকে থাকতে পারবে না। জনগণের রায়ে তারা অবশ্যই পরাজিত হবে।
সম্প্রতি বগুড়ায় ধর্ষণের পর মেয়ে ও মাকে নির্যাতনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে একই চিত্র। কোথাও কারো নিরাপত্তা নেই। এ ঘটনায় পরিস্কার হয়ে গেছে, আওয়ামী লীগের লোকেরাই এই সকল দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

এ রায়ের পর সরকার ক্ষমতায় থাকতে পারে না: ফখরুল

আপডেট টাইম : ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭