ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হজে তালবিয়া পাঠের বিধান

পবিত্র হজে লাখো হাজির কণ্ঠে মুখরিত ধ্বনি ‘তালবিয়া’ নামে পরিচিত। তালবিয়া হচ্ছে- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাকা, অর্থাৎ আমি উপস্থিত হে আল্লাহ! আমি উপস্থিত, আমি উপস্থিত, আপনার কোনো শরিক নেই, আমি উপস্থিত। নিশ্চয়ই সব প্রশংসা ও নেয়ামত আপনারই, আর রাজত্বও আপনার; আপনার কোনো শরিক নেই।’ হজের সময় এই তালবিয়া পাঠ করা জরুরি। তালবিয়া মুখে উচ্চারণ করে পড়া শর্ত। মুখে না বলে যদি কেউ অন্তরে (মনে মনে) বলে, তবে তা গ্রহণযোগ্য হবে না। বোবা হলে যদি সম্ভব হয় তবে তালবিয়া পড়ার অনুকরণে ঠোঁট ও জিহ্বা নাড়াবে। তালবিয়া একবার পড়া শর্ত, তিনবার করে পড়া মুস্তাহাব।
তালবিয়া পড়ার মাঝে কথা বলবে না, তবে সালামের উত্তর দিতে পারবে। অবশ্য তালবিয়া পাঠকারীকে সালাম দেওয়া মাকরুহ। এ ছাড়া তালবিয়ার উক্ত শব্দগুলোই পড়া সুন্নত, কিন্তু কেউ যদি ইহরামের নিয়তের পর তালবিয়া না পড়ে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা অন্য কোনো জিকির পড়ে, তবে তা তালবিয়ার স্থলাভিষিক্ত হয়ে যাবে এবং এর দ্বারাও তার ইহরাম পূর্ণ হয়ে যাবে। কিন্তু যদি ইহরামের নিয়তের পর তালবিয়া অথবা অন্য কোনো জিকির না পড়ে মিকাত অতিক্রম করে, তবে তার ওপর দম ওয়াজিব হবে।
পুরুষের জন্য তালবিয়া উচ্চস্বরে পড়া মুস্তাহাব। কিন্তু আওয়াজ বেশি উচ্চ করবে না এবং চিৎকার করেও বলবে না। এত উচ্চ আওয়াজে পড়া নিষেধ, যার দ্বারা নিজের বা অন্যের কিংবা ঘুমন্ত ব্যক্তির কষ্ট হয় অথবা নামাজি ও তাওয়াফকারীর মনোযোগে ব্যাঘাত ঘটে। এ ছাড়া কয়েকজন মিলে সুর ধরে একসঙ্গে তালবিয়া না পড়ে প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে তালবিয়া পড়বে। মহিলাদের জন্য উচ্চ আওয়াজে তালবিয়া পড়া নিষেধ। কাজেই মহিলারা অনুচ্চ আওয়াজে তালবিয়া পড়বে, যেন পরপুরুষের কানে আওয়াজ না পৌঁছে।
তালবিয়া তিনবার করে পড়া মুস্তাহাব। তালবিয়া অধিক পরিমাণে পড়া এবং যখনই পড়বে তিনবার করে পড়া মুস্তাহাব। সফরের সময় অধিক পরিমাণে তালবিয়া পড়বেন। বিশেষত ফরজ নামাজের পর, সকালে, সন্ধ্যায়, ঘুমানোর সময়, ঘুম থেকে জেগে, বাইরে যাওয়ার সময়, ভেতরে প্রবেশের সময়, কারও সঙ্গে সাক্ষাৎ হলে, গাড়িতে ওঠার সময়, গাড়ি থেকে নামার সময়, ওপরে উঠার সময় ও ওপর থেকে নামার সময় তালবিয়া পড়া মুস্তাহাব।
হাদিস শরিফে বর্ণিত তালবিয়ার শব্দগুলো থেকে কোনো শব্দ কম করা মাকরুহ, অবশ্য উক্ত শব্দগুলোর শেষে কিছু শব্দ বাড়িয়ে বলা যেতে পারে, তবে হাদিসে বর্ণিত উক্ত শব্দগুলোর মাঝে কোনো শব্দ বাড়ানো ঠিক না। ওমরাহর মধ্যে তাওয়াফের জন্য ‘ইসতিলাম’ অর্থাৎ হাজরে আসওয়াদে চুমু দেওয়া বা ইশারা করার আগপর্যন্ত তালবিয়া পড়া যায়। ইসতিলাম শুরুর আগেই তালবিয়া পড়া বন্ধ করতে হবে। আর হজের মধ্যে ১০ জিলহজ রামি বা কঙ্কর নিক্ষেপের আগেই তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে। অবশ্য যদি কেউ সূর্যাস্ত পর্যন্ত রামি না করে, তবে সূর্যাস্তের পর আর তালবিয়া পড়বে না। আর যদি কেউ ইহরামের পর বাধাপ্রাপ্ত হয়ে ওমরাহ বা হজের উদ্দেশ্যে যেতে না পারে, তবে সে তার পক্ষ থেকে হারামের সীমানার ভেতরে ‘হাদি’ বা পশু জবাই করা পর্যন্ত তালবিয়া পড়তে পারবে, পশু জবাই হলেই তালবিয়া পড়া বন্ধ করে দিতে হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হজে তালবিয়া পাঠের বিধান

আপডেট টাইম : ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫