ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

জুলাই গণআন্দোলনে শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামশুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদের্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আসামি রাশেদ খান মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

পিবিআই-এর এসআই আমিরুল ইসলাম মীর আসামি আবুল হাসানকে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আজিজুল হক (দিদার) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

আর রাশেদ খান মেননের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ শুনানিতে তিনি বলেন, ‘আওয়ামী লীগের শরীক দল হওয়ার কারণে তাকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ৬ বারের এমপি। বয়স্ক, অসুস্থ একজন মানুষ। তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি।’

মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

আপডেট টাইম : ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫