ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৪৪তম বিসিএসের রেজাল্ট পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ

৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন অসন্তুষ্ট চাকরি প্রার্থীরা। আজ শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, প্রতি বিসিএসে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ৪০০ থেকে ৫০০টি পদ সাধারণত বাড়ানো হয়। কিন্তু এবার জেলা প্রশাসন থেকে অতিরিক্ত পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেগুলো আটকে আছে।

তাদের দাবি, ৪৪তম বিসিএসের ফলাফল পুনরায় মূল্যায়ন করে নতুন করে প্রকাশ করতে হবে।

নাম প্রকাশ করার শর্তে এক চাকরি প্রার্থী বলেন, এবার প্রায় ৬০ শতাংশ পদ পুনরায় সুপারিশ করা হয়েছে, যেগুলো মূলত খালি থাকার কথা নয়। অথচ এসব পদ অন্তর্ভুক্ত না করেই রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

অবরোধের কারণে শাহবাগ এবং এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৪৪তম বিসিএসের রেজাল্ট পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ

আপডেট টাইম : ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫