বাঙালী কণ্ঠ নিউজঃ বলিউড মানেই তিন খান! শাহরুখ খান, আমির খান এবং সালমান খান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যবসাসফল সিনেমা মানেই তিন খানের ছবি। যখনই কারও সিনেমা মুক্তি পায় একে অপরকে শুভকামনা জানান। বলিউডে এই রেওয়াজ অনেক আগে থেকেই। আজ (শুক্রবার) শুভমুক্তি পেয়েছে শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ‘জাব হ্যারি মেট সেজল’। শাহরুখের এই সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমির। সেইসঙ্গে, সিনেমাটি ব্যবসাসফল হবে বলেও মন্তব্য করেছেন তিনি। রোমান্টিক কমেডি গল্পের এই সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন বলেও টুইট করেছেন আমির। টুইটারে আমির লিখেছেন, ‘শাহরুখ, আনুশকা, ইমতিয়াজ তোমাদের জন্য শুভকামনা রইলো। আমি নিশ্চিত এই সিনেমা সাড়া জাগাবে। সিনেমা দেখার অপেক্ষায় রইলাম।’ শাহরুখ ও আনুশকা দু’জনই আমিরের টুইটের জবাব দিয়েছেন। আনুশকা লিখেছেন, ‘ধন্যবাদ আমির খান।’ শাহরুখের জবাব, ‘সিনেমার ট্রেলারই রোমাঞ্চকর। তুমি কখন আমার সিনেমা ‘জাব হ্যারি মেট সেজল’ দেখবে তা জানাবে।
সংবাদ শিরোনাম :
জাপান সফর : শহীদ জিয়া থেকে তারেক রহমান
মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪, উচ্চকক্ষের ৬ বছর করার প্রস্তাব
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
তানজিন তিশার শাড়িকাণ্ড, এবার মামলার তদন্তে সিআইডি
মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
ছোট্ট ভুল থেকে বড় যুদ্ধ, আতঙ্কে মধ্যপ্রাচ্য
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা
শাহরুখের সিনেমা নিয়ে আমিরের উচ্ছ্বাস
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
- 448
Tag :
জনপ্রিয় সংবাদ

























