ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শাহরুখের সিনেমা নিয়ে আমিরের উচ্ছ্বাস

বাঙালী কণ্ঠ নিউজঃ  বলিউড মানেই তিন খান! শাহরুখ খান, আমির খান এবং সালমান খান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যবসাসফল সিনেমা মানেই তিন খানের ছবি। যখনই কারও সিনেমা মুক্তি পায় একে অপরকে শুভকামনা জানান। বলিউডে এই রেওয়াজ অনেক আগে থেকেই।  আজ (শুক্রবার) শুভমুক্তি পেয়েছে শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ‘জাব হ্যারি মেট সেজল’। শাহরুখের এই সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমির। সেইসঙ্গে, সিনেমাটি ব্যবসাসফল হবে বলেও মন্তব্য করেছেন তিনি।  রোমান্টিক কমেডি গল্পের এই সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন বলেও টুইট করেছেন আমির। টুইটারে আমির লিখেছেন, ‘শাহরুখ, আনুশকা, ইমতিয়াজ তোমাদের জন্য শুভকামনা রইলো। আমি নিশ্চিত এই সিনেমা সাড়া জাগাবে। সিনেমা দেখার অপেক্ষায় রইলাম।’ শাহরুখ ও আনুশকা দু’জনই আমিরের টুইটের জবাব দিয়েছেন। আনুশকা লিখেছেন, ‘ধন্যবাদ আমির খান।’ শাহরুখের জবাব, ‘সিনেমার ট্রেলারই রোমাঞ্চকর। তুমি কখন আমার সিনেমা ‘জাব হ্যারি মেট সেজল’ দেখবে তা জানাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শাহরুখের সিনেমা নিয়ে আমিরের উচ্ছ্বাস

আপডেট টাইম : ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭