ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

বনশ্রীতে নিহত গৃহকর্মীর মাথা ও গলায় আঘাতের চিহ্ন

বাঙালী কণ্ঠ নিউজঃ  রাজধানীর বনশ্রীতে নিহত গৃহকর্মী লাইলি বেগমের ‘মাথা ও গলায় আঘাতের চিহ্ন’ পেয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগে এ ময়নাতদন্ত সম্পন্ন হয়।

বিকালে ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায়ও কালো দাগ রয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের সময় তার গলার টিস্যু (ভিসেরা), স্পর্শকাতর স্থানের টিস্যু ও ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। এসব আলামতের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে বিষয়টি হত্যা না আত্মহত্যা।

ময়নাতদন্তের আগে মৃত লাইলীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন খিলগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মৃত লাইলীর গলায় ডান দিকে অর্ধ চন্দ্রাকৃতি দাগ আছে। এ ছাড়া শরীরের কোথাও দাগ দেখা যায়নি।

মৃত নারীর দেবর জামাল হোসেন জানান, ময়নাতদন্তের পরে মৃত লাইলীর মরদেহ দেশের বাড়ি কুড়িগ্রামে নিয়ে যাবেন। সেখানেই দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

উল্লেখ্য, শুক্রবার সকালে দক্ষিণ বনশ্রীর সাবেক কাস্টমস কর্মকর্তা মাইনুদ্দিন মুন্সির বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে গৃহকর্মী লাইলী বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বনশ্রীর আশপাশের বস্তির বাসিন্দারা ওই বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বনশ্রীতে নিহত গৃহকর্মীর মাথা ও গলায় আঘাতের চিহ্ন

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭