ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নতুন ছবিতে জিৎ-ফারিয়া

বাঙালী কণ্ঠ নিউজঃ  কলকাতার সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া জুটি বেঁধে বাদশা দ্য ডন এবং বস টু দুইটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। এ জুটি যৌথ প্রযোজনার নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বাঙালী কণ্ঠকে খবরটি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ১৭ আগস্ট থেকে ইতালিতে শুটিং শুরু হবে বলে জেনেছি।

জিৎ-ফারিয়া জুটির তৃতীয় ছবি হতে যাচ্ছে এটি। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতা থেকে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্ক। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, শুটিংয়ের জন্য মোটামুটি প্রস্তুত আমরা। ছবির পরিচালক ও অন্যান্য শিল্পীর নামও শিগগির জানানো হবে।

যৌথ প্রযোজনার নীতিমালা তো এখনও নতুন করে পুনর্গঠন হয়নি। তাহলে কীভাবে ছবির শুটিং করবেন? জবাবে প্রযোজক আজিজ বলেন, যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠনের জন্য কমিটি হয়ে গেছে। জেনেছি, রোববার কমিটির প্রথম সভা। যেভাবেই নীতিমালা করা হোক না কেন, সেটা আমরা মেনেই কাজ করব। আশা করছি, শুটিং শুরুর আগেই হয়তো নীতিমালা হয়ে যাবে।

জানা গেছে, পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’ এর ছায়া অবলম্বনে তৈরি হবে নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি। ফারিয়া বলেন, এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আমাকে। ছবির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে এটি কমেডি ধাঁচের ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নতুন ছবিতে জিৎ-ফারিয়া

আপডেট টাইম : ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭