ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফেসবুকে ছবি পোস্ট করে যেভাবে আয় করবেন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এখন ভিডিওর পাশাপাশি ছবি পোস্ট করেও আয় করার সুযোগ দিচ্ছে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য চালু হওয়া এই নতুন সুবিধা ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। ফলে, যারা এতদিন শুধু ভিডিও কনটেন্ট থেকে আয় করতেন, তারা এখন ছবি পোস্টের মাধ্যমেও আয়ের সুযোগ পাবেন।

ফেসবুকের এই নতুন মনিটাইজেশন ব্যবস্থা মূলত ক্রিয়েটরদের আয়ের পরিধি বাড়াতে চালু করা হয়েছে।

আগে ‘ইন-স্ট্রিম অ্যাড’ এবং ‘রিলস মনিটাইজেশন’-এর মাধ্যমে কেবল ভিডিও থেকে আয় সম্ভব ছিল। এবার ফটো পোস্টের সঙ্গে বিজ্ঞাপন যুক্ত করে সেই বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ক্রিয়েটরদের দিচ্ছে মেটা।ফেসবুক জানিয়েছে, এই পদ্ধতিতে ছবির পাশে বা নিচে বিজ্ঞাপন প্রদর্শিত হবে এবং সেখান থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ক্রিয়েটরদের দেওয়া হবে। তবে, এই সুবিধা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে— যেমন নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার, পর্যাপ্ত পেজ ইন্টারঅ্যাকশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ ছোট ও মাঝারি পর্যায়ের ক্রিয়েটরদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন বা লাইফস্টাইল কনটেন্ট নিয়ে যারা কাজ করেন তারা সহজেই আয় করতে পারবেন।

মেটা আশা করছে, এই ফিচার চালু হলে ক্রিয়েটরদের অংশগ্রহণ আরো বাড়বে এবং ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্টের বৈচিত্র্য বৃদ্ধি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হাওরে ডাকাতদের ‘শেষ ওয়ার্নিং’ দিলেন এমপি ফজলুর রহমান

ফেসবুকে ছবি পোস্ট করে যেভাবে আয় করবেন

আপডেট টাইম : ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫