ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

শনিবার (১১ জুলাই) বিকালে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসি (সাবেক ইউনাইটেড হাসপাতাল) পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী অধ্যাপক পাভেলের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী অধ্যাপক পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় তীব্র বুকে ব্যথা অনুভব করলে অধ্যাপক পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শুক্রবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয় এবং কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক ডা. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬